তাওহিদ হোসেন মিঠুঃ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আশা করি আগামী বছরের জুনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ শেষ হবে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগবে মাত্র সাড়ে ৪ ঘন্টা।
রোববার বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে নাজিরা বাজার Ñকোটবাড়ি সড়ক সংস্কারের কাজ উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের এমপি বলেন, ইতিমধ্যে এ মহাসড়কের ৯৬ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের শুরুর দিকেই বাকি কাজ শেষ হবে।
যোগাযোগ মন্ত্রী বলেন, চায়না কোম্পানী সিনোহাইড্রোর কিছু কাজ এ মহাসড়কে রয়েছে। শুধুমাত্র তাদের অংশটা শেষ হলেই এ মহাসড়কের ফোর লেইন আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
কুমিল্লার শাসনগাছা ফ্লাইওভার নির্মাণ সর্ম্পকে তিনি বলেন, সহসাই এর নির্মান কাজে হাত দেয়া হবে। তিনি বলেন সেনাবাহিনীকে দিয়ে এ কাজ করাতে পারলে ভাল হতো। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি চাইলে কাজটা সেনাবাহিনীকে দিতে পারেন।


















































