পূর্বাশা ডেস্কঃ
ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে আটক নারায়ণগঞ্জের সাত খুনের মামলার অন্যতম আসামি নুর হোসেনকে খুব শিগগিরই ফেরত পাঠাবে নয়াদিল্লি।
নয়াদিল্লির পক্ষ থেকে কয়েকদিন আগেই বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে তা জানিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে কারাদ-ের মেয়াদ শেষ হতে যাওয়া উলফা নেতা অনুপ চেটিয়াকেও যে দ্রুত নিজেদের হাতে পেতে চাইছে তাও বাংলাদেশকে জানিয়ে দিয়েছে ভারত।
সোমবার ভারতের বাংলা দৈনিক বর্তমানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, নুর হোসেনকে ফেরানোর বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের চিঠি মিলেছে। খুনের ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে দ্রুত দেশে ফেরানো হবে। একইভাবে অনুপ চেটিয়াকেও যাতে শিগগিরই ভারতে ফেরত পাঠানো যায়, তার ব্যবস্থা করা হচ্ছে।
এতে আরো বলা হয়, পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নুর হোসেনের ‘স্ট্যাটাস রিপোর্ট’ চাওয়া হয়েছিল। সেই রিপোর্ট পাঠানো হয়েছে। ওই সূত্রটি জানিয়েছে, নুর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে যে দিল্লির পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে তা জানা গেছে।
নুর হোসেন ভারতে পালিয়ে যাওয়ার পর ইন্টারপোলের মাধ্যমে তথ্য পেয়ে গত ১৪ জুন কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালীর একটি বহুতল ভবন থেকে সহযোগীসহ তাকে আট করে বিধাননগর কমিশনারেট। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় কারাগারে আটক আছেন তিনি।
কমিশনারেট সূত্রে জানা গেছে, অনুপ্রবেশের অভিযোগে ১৪ ফরেনার্স অ্যাক্টে নুরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পরে আদালত থেকে জামিন পেলেও তার শর্ত পূরণ না হওয়ায় এখনো জেলেই বন্দি রয়েছেন হত্যাকা-কালীন এই আওয়ামী লীগ নেতা।
অপরদিকে, চলতি মাসেই অনুপ চেটিয়ার ১৭ বছর আটক থাকার মেয়াদ শেষ হবে। সম্প্রতি চেটিয়া নিজেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় আইনি জটিলতা কেটে গিয়েছে বলে সূত্রের খবর। এজন্য এখন আর তাকে ভারতে ফেরাতে কোনো অসুবিধা নেই বলে বাংলাদেশ কর্তপক্ষ জানিয়েছে।
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসায় পুলিশের হাতে আটক হন অনুপ চেটিয়া। পুলিশ তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা দাঢেয়র করে। এসব মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদ- দেন বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্র“য়ারি তার সাজার মেয়াদ শেষ হয়।
অতীতে বিভিন্ন সময়ে অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করার জন্য ওই দেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের ওপর চাপ ছিল। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ২০০৩ সালের ২৩ আগস্ট হাইকোর্টে আবেদন করেন অনুপ চেটিয়া। এ কারণে তাকে হস্তান্তরে আইনি জটিলতা ও দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকার কথাও বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। বর্তমান সরকার আমলে ভারত-বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তির উদ্যোগ নেয়া হয়। ২০১৩ সালের ২৮ জানুয়ারি চুক্তি স্বাক্ষরিত হয়।























































