মঙ্গলবার,১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধুর আতœজীবনীতে প্রথম জেল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৪

 

পূর্বাশা ডেস্কঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তার জীবনে প্রথম কারাবরণের কথা লিখেছেনে তার আতœজীবনীমূলক গ্রন্থে। সেখানে তিনি তুলে এনেছেন কেন, কোন ঘটনায়, তার কতদিন, জেল হয়েছিল কেমন করে হয়েছিল। সম্প্রতি তারেক রহমান লন্ডনে তার এক বৃক্ততৃায় বঙ্গবন্ধুর এই জেলের কাহিনী তুলে ধরেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত “অসমাপ্ত আতœজীবনী” গ্রন্থের ১১-১৩ নম্বর পৃষ্ঠায় রয়েছে এর বিশদ বিবরণ। সেখানে বঙ্গবন্ধু লিখেছেন, হিন্দু মুসলমানদের মধ্যে একটু আড়াআড়ি চলছিল। গোপালগঞ্জ শহরের আশেপাশেও হিন্দু গ্রাম ছিল। দু’একজন মুসলমানের উপর অত্যাচারও হল। আব্দুল মালেক নামে আমার এক সহপাঠী ছিল। সে খন্দকার শামসুদ্দীন সাহেবের আতœীয় হত। একদিন সন্ধ্যায়, আমার মনে হয় মার্চ বা এপ্রিল মাস হবে, আমি ফুটবল মাঠ থেকে খেলে বাড়িতে এসেছি, আমাকে খন্দকার শামসুল হক ওরফে বাসুমিয়া মোক্তার সাহেব (পরে মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন) ডেকে বললেন, “মালেককে হিন্দুসভা ১২ সভাপতি সুরেন ব্যানার্জির বাড়িতে ধরে নিয়ে মারপিট করছে। যদি পার একবার যাও। তোমার সাথে ওর বন্ধুত্ব¡ আছে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আস। ” আমি আর দেরি না করে কয়েকজন ছাত্র ডেকে নিয়ে ওদের ওখানে যাই এবং অনুরোধ করি ওকে ছেড়ে দিতে। রমাপদ দত্ত নামে এক ভদ্রলোক আমাকে দেখেই গাল দিয়ে বসল। আমিও তার প্রতিবাদ করলাম এবং আমার দলের ছেলেদের খবর দিতে বললাম। এরমধ্যে রমাপদ থানায় খবর দিয়েছে। তিনজন পুলিশ এসে হাজির হয়ে গিয়েছে। আমি বললাম “ওকে ছেড়ে দিতে হবে, নাহলে কেড়ে নেব।” আমার মামা শেখ সিরাজুল হক তখন হোস্টেলে থেকে লেখাপড়া করতেন। তিনি আমার মা ও বাবার চাচাতো ভাই। নারায়ণগঞ্জে আমার এক মামা ব্যবসা করতেন, তার নাম জাফর সাদেক। আমি খবর দিয়েছি শুনে দলবল নিয়ে ছুটে এসেছেন। এর মধ্যেই আমাদের সাথে মারপিট শুরু হয়ে গেছে। দুইপক্ষে ভীষণ মারপিট হয়। আমরা দরজা ভেঙ্গে মালেককে কেড়ে নিয়ে চলে আসি।

শহরে খুব উত্তেজনা। আমারে কেউ কিছু বলতে সাহস পায় না। সেদিন রোববার। আব্বা বাড়ি গিয়েছিলেন। পরদিন ভোরবেলা আব্বা আসবেন। বাড়ি গোপালগঞ্জ থেকে চৌদ্দ মাইল দূরে। আব্বা শনিবার বাড়ি যেতেন আর সোমবার ফিরে আসতেন। নিজেরই নৌকা ছিল। হিন্দু নেতারা রাতে বসে অফিসারদের সঙ্গে পরামর্শ করে একটা মামলা দায়ের করল। হিন্দু নেতারা থানায় বসে একটা এজহার ঠিক করে দিলেন। তাতে খন্দকার শামসুল মোক্তার সাহেব হুকুমের আসামি। আমি খুন করার চেষ্টা করেছি। লুটপাট দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছি। ভোরবেলায় আমার মামা, মোক্তার সাহেব, খন্দকার শাসমুদ্দীন আহমেদ এমএলএ সাহেবের মুহুরি জহুর শেখ, আমার বাড়ির কাছের বিশেষ বন্ধু শেখ নুরুল হক ওরফে মানিক মিয়া, সৈয়দ আলী খন্দকার. আমার সহপাঠি আবদুল মালেক ও অনেক ছাত্রের নামে এজহার দেওয়া হয়েছিল। কোনো গণ্যমান্য লোকের ছেলেদের বাকি রাখে নাই। সকাল ন’টায় খবর পেলাম আমার মামা ও আরও অনেককে গ্রেফতার করে ফেলেছে। আমাদের বাড়িতে কি করে আসবে-থানার দারোগা সাহেবদের একটু লজ্জা করছিল। প্রায় দশটার সময় টাউন হলের মাঠের ভিতরে দাঁড়িয়ে দারোগা আলাপ করছে, তার উদ্দেশ্য হল আমি যেন সরে যাই। টাউন হলের মাঠের পাশেই আমার বাড়ি। —-আমার ফুপাতো ভাই আমাকে বলে, মিয়াভাই, পাশের বাসায় একটু সরে যাও না।” বললাম “যাব না। আমি পালাব না। লোকে বলবে, আমি ভয় পেয়েছি।”

এই সময় আব্বা বাড়ি ফিরে এসেছেন। দারোগা সাহেবও তাঁর পিছে পিছে বাড়িতে ঢুকে পড়েছেন। আব্বার কাছে বসে আস্তে আস্তে সকল কথা বললেন। আমার গ্রেফতারী পরোয়ানা দেখালেন। আব্বা বললেন, “নিয়ে যান।” দারোগা বাবু বললেন, “ও খেয়েদেয়ে আসুক, আমি একজন সিপাহি রেখে যেতেছি, এগারটার মধ্যে যেন থানায় পৌঁছে যায়। কারণ, দেরি হলে জামিন পেতে অসুবিধা হবে।” আব্বা জিজ্ঞাসা করলেন, মারামারি করেছ?” আমি চুপ করে থাকলাম, যার অর্থ “করেছি।”

আমি খাওয়া দাওয়া করে থানায় চলে এলাম। দেখি আমার মামা, মানিক, সৈয়দ আরও সাত-আটজন হবে, তাদেরকে পূর্বেই গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। আমার পৌঁছার সাথে সাথে কোর্টে পাঠিয়ে দিল। হাতকড়া দেয় নাই, তবে সামনেও পুলিশ, পেছনেও পুলিশ। কোর্টে দারোগা হিন্দুু ছিলেন। কোর্টে পৌঁছার সাথে সাথে আমাদের কোর্ট হাজতের ছোট কামরার মধ্যে বন্ধ করে রাখলেন। কোর্টে দারোগার রুমের পাশেই কোর্ট হাজত। আমাকে দেখে বলেন, “মজিবর ভয়ানক ছেলে। ছোরা মেরেছিল রমাপদকে। কিছুতেই জামিন দেওয়া যেতে পারে না। “আমি বললাম, বাজে কথা বলবেন না, ভাল হবে না।” যারা দারোগার সামনে বসেছিলেন, তাদের বললে, দেখ ছেলের সাহস।” আমাকে অন্য সকলে কথা বলতে নিষেধ করল। পরে শুনলাম, আমার নামে এজাহার দিয়েছে এই কথা বলে যে, আমি ছোরা দিয়ে রমাপদকে হত্যা করার জন্য আঘাত করেছি। তার অবস্থা ভয়ানক খারাপ। হাসপাতালে ভর্তি হয়ে আছে। প্রকৃতপক্ষে রমাপদের সাথে আমার মারামারি হয় একটা লাঠি দিয়ে, ও আমাকে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করলে আমিও লাঠি দিয়ে প্রত্যাঘাত করি। যার জন্য ওর মাথা ফেটে যায়। মুসলমান উকিল মোক্তার সাহেবরা কোর্টে আমাদের জামিনের আবেদন পেশ করল। একমাত্র মোক্তার সাহেবকে টাউন জামিন দেওয়া হল আমাদের জেল হাজতে পাঠানোর হকুম হল। এসডিও হিন্দু ছিল, জামিন দিল না। কোর্টে দারোগা আমাদের হাতকড়া পরাতে হুকুম দিল। আমি রুখে দাঁড়ালাম, সকলে আমাকে বাঁধা দিল, জেলে এলাম। সাবজেল, একটা মাত্র ঘর। একপাশে মেয়েদের থাকার জায়গা, কোন মেয়ে আসামি না থাকার জন্য মেয়েদের ওয়ার্ডে রাখল। বাড়ি থেকে বিছানা, কাপড় এবং খাবার দেবার অনুমতি দেওয়া হল। শেষ পর্যন্ত সাতদিন পরে আমি প্রথম জামিন পেলাম। দশ দিনের মধ্যে আর সকলেই জামিন পেয়ে গেল।

হক সাহেব ও সোহরাওয়ার্দী সাহেবের কাছে টেলিগ্রাম করা হল। লোকও চলে গেল কলকাতায়। গোপালগঞ্জে ভীষণ উত্তেজনা চলছিল। হিন্দু উকিলদের সাথে আব্বার বন্ধুত্ব ছিল। সকলেই আমার আব্বাকে সম্মান করতেন। দুই পক্ষের মধ্যে অনেক আলোচনা হয়ে ঠিক হলো মামলা তারা চালাবে না। আমাদের ক্ষতিপূরণ দিতে হবে ১৫’শ টাকা। সকলে মিলে সেই টাকা দিয়ে দেওয়া হল। আমার আব্বাকেই বেশি দিতে হয়েছিল। এই আমার জীবনে প্রথম জেল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি