সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৩ দিন ব্যাপি চকলেট উৎসব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০১৪

tipu
স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ২৭ অক্টোবর পর্যন্ত কুমিল্লা নগরীর বাদুরতলা (মীর হোসেন টাওয়ার) ওয়াই ডব্লিউ সি এর পশ্চিম পার্শ্বের কাশ্মীরি রেষ্টুরেন্টে চকলেট উৎসবটি চলবে। চকলেট উৎসবকে কেন্দ্র করে গত বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজাইন ডক্টরস এর প্রধান নির্বাহী শফিউল ইসলাম । এ সময় আরো উপস্থিত ছিলেন কাশ্মিরী রেস্টুরেন্টের এমডি এম এ মুকিত টিপু।
সাংবাদিক সম্মেলনে ডিজাইন ডক্টরস এর প্রধান নির্বাহী শফিউল ইসলাম বলেন, চকলেট স্বাস্থ্যের জন্য এখন আর খারাপ নয়। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের ফলাফল, ওজন কমানোর জন্য চকলেট হতে পারে একটি উপায়। ২১০০০ জনের উপর পরীক্ষার ৯১% মানুষ যারা ওজন কমানোর চেষ্টা করছে কিন্তু চকলেট খাওয়ার পরিমাণ একটুও কমান নাই তাদের ওজন কমানোর প্রক্রিয়ায় তারা দ্র”ত রোগা হয়েছেন।
চকলেটের এক বিশাল সংগ্রহ নিয়ে ডিজাইন ডক্টরস্ ঢাকায় বিশাল চকলেট উৎসবের পর আরেকটি উৎসব করতে যা”েছ কুমিল্লায়। কুমিল্লায় বাদুরতলায় অব¯ি’ত কাশ্মিরী রেষ্টুরেন্টের পুরো ফ্লোর জুড়ে বিশ্বের সেরা ব্র্যান্ডগুলো নিয়ে আয়োজন করতে যা”েছ এই চকলেট উৎসবটি। চকলেট মুলত ঢাকা কেন্দ্রিকই বেশী বিক্রি হয়। ঢাকার বাইরে জেলা শহর গুলোতে বিশ্বের সেরা এই ব্র্যান্ডগুলো তেমন একটা দেখা যায় না। কিন্তু রসনা বিলাসী মানুষের চাহিদা পূরণে নেই কোন ভাল উদ্যোগ। এই চাহিদার আংশিক পূরণে এই আয়োজন। এখানে থাকবে আমেরিকা, ইংল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, মালয়েশিয়া সহ অনেকগুলো দেশের সেরা চকলেট। থাকবে গিফ্ট প্যাক, হালাল চকলেট, ডায়াবেটিক চকলেট সহ ক্যান্ডি।
মূল্য থাকবে ৭০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে।
বড়দিন ও নতুন বছর আগমন উপলক্ষে এই চকলেট উৎসবটি চলবে ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যš-। ঠিকানা- কাশ্মীরি রেষ্টুরেন্ট, বাদুরতলা (মীর হোসেন টাওয়ার) ওয়াই ডব্লিউ সি এর পশ্চিম পার্শ্বে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি