বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে ডাকাতের হামলায় ব্যবসায়ি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৪

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
শুক্রবার গভীর রাতে ডাকাতের হামলায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া বাজারে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে ‘ভাই ভাই টেলিকম এন্ড স্টেশনারী’ দোকান মালিক আবুল কাসেম(২৫) নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত অনুমান পৌনে ১টায় অজ্ঞাত একদল দূষ্কৃতিকারী আবুল কাসেমকে দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে মারাত্মক আহত করলে সে সূর-চিৎকার করে প্রাণে বাচার জন্য দৌড়ে পালিয়ে বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা ও তার ভাবী হাছনা বেগমসহ তাকে উদ্ধার করে রাত সোয়া ২টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন।
দোকান মালিকের পরিবারের লোকজন জানান, রাতে দোকান বন্ধের পর সে কখনো দোকান খোলে ব্যবসায়িক লেন-দেন করত না।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এস,আই) নুরুল ইসলাম জানান, নিহতের মাথার পেছনের অংশে ধারালো অস্ত্রের দুটো বড় আঘাতের চিহ্ন ছাড়াও হাতে- উড়–তে একাধিক আঘাতের চিহ্ন ছিল। দোকনের সাটার খোলা থাকলেও সাটার ভেঙ্গে দুষ্কৃতিকারীদের দোকানে প্রবেশের কোন আলামত পাওয়া যায়নি। দোকানের ভেতরে বিছানার কাথায় রক্ত ছিল, প্রায় ১০০ গজ দূর বাড়ির কাছ পর্যন্ত রাস্তায় রক্তের চিহ্ন ছিল। ধারনা করা হচ্ছে ঘটনার সময় ওই দোকানে অন্য কেহ রাত্রী যাপন কিংবা ঘনিষ্ঠ কেউ তাকে ঘুম থেকে উঠিয়ে হত্যাকান্ডটি ঘটিয়েছে। নিহত কাসেমের পরিবারের তথ্যমতে ফেক্সিলোড, বিকাশ, এম ক্যাশ, ডাচবাংলা মোবাইল ব্যাংকিং, ইউ ক্যাশ’র মোবাইল নেট এবং নগদ টাকা ও কাশেমের ব্যবহৃত মোবাইল সেট দূষ্কৃতিকারীরা নিয়ে যায় বলে জানিয়েছেন।
লাশের ছোরতহাল তৈরীর মাধ্যমে শনিবার সকালে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে অনিহা রয়েছে। এ হত্যাকান্ডের বিষয়টি রহস্য জনক। হত্যাকান্ডটি ডাকাতি নাকি পূর্বশত্রুতার জের তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।
এব্যপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, খুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে । তবে ডাকাতি কিংবা রহস্য জনক ভাবে খুন হয়েছে কিনা তর্দন্ত সাপেক্ষে বলা যাবে। এদিকে এ রিপোর্ট লেখা পযর্ন্ত কোন মামলা করা হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি