পূর্বাশা ডেস্ক: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠকে জোটের অন্যতম শরিক জামায়াতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এর আগের বৈঠকগুলোতে জামায়তের অংশগ্রহণ থাকলেও আজকে এই বৈঠকে জামায়তে ইসলামীর কোনো নেতা উপস্থিত ছিলেন না বলে বৈঠকসূত্রে জানা গেছে।























































