শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিবিসি সংলাপ দুই দলের সমঝোতা না হলে সংকট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৪

 

image_111755_0

নিজস্ব প্রতিবেদক
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে কোনো সংকট তৈরি হবে না”- বিবিসি সংলাপে এ কথা বলেছেন জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ। তবে অন্য প্যানেল আলোচকরা বলেছেন- সমঝোতা না হলে সংকট তৈরি হবে।
শনিবার ঢাকার বিয়াম অডিটোরিয়ামে বিবিসি বাংলাদেশ সংলাপের ৯৭তম পর্বে  “৫ জানুয়ারির নির্বাচনের বার্ষিকীকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কী আবারো সংকটের দিকে যাচ্ছে”- এমন প্রশ্নের জবাবে প্যানেল আলোচক সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা প্রধান ড. ফাহমিদা খাতুন বলেছেন, “সংকটের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে একটি রাজণৈতিক উত্তাপ সৃষ্টি হবে।”ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা বলেন, “৫ জানুয়ারির নির্বাচন ক্রটিমুক্ত তো নয়ই, কিন্তু তা নিয়ে সহিংসতায় লিপ্ত হওয়া যৌক্তিক নয়। সমঝোতা বা আলোচনার জায়গায় পৌছাতে হবে। তবে সবকিছু মিলিয়ে এক ধরনের সংকট তো হবেই।”বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, ৫ জানুয়ারির অগণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই সংকট তৈরি করা হয়েছে। সেখানেই এ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ৫ জানুয়ারির নির্বাচনের পথ তৈরি করেছিল।

জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ বলেন, বিএনপির কর্মীরা আন্দোলন করে, কিন্তু তাতে সাধারণ মানুষ যোগ দেয় না। কারন তারা সুখে আছে। সামনে সংকট তৈরি হবে বলে আমার মনে হয় না।

বিবিসি সংলাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে অপর এক প্রশ্নের জবাবে আ স ম ফিরোজ বলেন, দুর্নীতি আর বেতন বৃদ্ধি দুটো আলাদা বিষয়। দুদক শক্ত হলে দুর্নীতি দূর হবে। এরপরও যদি দুর্নীতি হয় তবে তা কঠোর হস্তে দমন করতে হবে। প্রাইভেট সেক্টরের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন না বাড়ালে মেধাশূন্যতা সৃষ্টি হবে।

ফাহমিদা খাতুন বলেন, যারা অর্থকষ্টে আছে তারা কিন্তু দুর্নীতি করে না, যাদের আছে তারাই আরো চায়, তারাই দুর্নীতি করে। সুতরাং তাদের কঠোর হস্তে দমন না করলে কমবে না।

এস এম শামীম রেজা বলেন, বেতন বাড়ানো হলে সরকারি কাঠামোর ভেতরে যে দুর্নীতি তা অ্যাকাউন্টেবল করা যাবে। বেতন বাড়ানো অনেকগুলো বিষয়ের সাথে সম্পর্কিত, দুর্নীতি তাদের মধ্যে একটা।

রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকারি কর্মচারীদের আচরণ, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি