শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে দূরপাল্লার যানবাহন নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৪

 

তাওহিদ হোসেন মিঠু
২০ দলীয় জোটের ডাকা সারাদেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত ৯৭ কিঃ মিঃ অংশে কোন যানবাহন চলাচল করছে না।
ভোর ৬ টা থেকে মহাসড়কে মাঝে-মধ্যে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করলেও ভারি কোন যানবাহন চলাচল করছে না।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ ও দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের হোসেন  জানান, ভোর থেকে মহাসড়কে ভারি কোন যানবাহন চলাচল করছে না। সিএনজি চলাচল করতে দেখা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি