শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে ছাত্রদল-পুলিশের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত, আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৪

ইমতিয়াজ আহমেদ জিতু
২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে । এ ঘটনায় পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের ৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে রেজাউল নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে।
আজ সোমবার বেলা সোয়া ১১ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আটক হওয়া মোঃ রেজাউল (৩৫) চান্দিনা  উপজেলার বাতাগাছি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক।
আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন জানান, আমরা মহাসড়কে শান্তিপূর্ণ মিছিল করার সময় পুলিশ আমাদের উপর হামলা চালিয়ে ৫ জন নেতাকর্মীকে আহত করে এবং একজনকে আটক করে।
এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম জানান, ছাত্রদলের কেউ আহত হয়েছে কিনা জানিনা। একজন আটক হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি