শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় জেএসসি, পিএসসি ও এবতেদায়ী পরীক্ষায় গড় পাশের হার-৯৫.৯১


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৪

MP copy

শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনায় জেএসসি, পিএসসি ও এবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। গতকাল ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো.আলী আশরাফ এমপি চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষনা করেন। জেএসসি পরীক্ষায় ৩ হাজার ৯ শত ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪ শত ৫৩ জন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৭১৮২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫শত ৯৯ জন, এবতেদায়ী পরীক্ষায় ১ হাজার ১৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪১ জন। জেএসসি পরীক্ষায় ১২টি এবং পিএসসি পরীক্ষায় ১৮২ টি শিক্ষা প্রতিষ্ঠান শত ভাগ পাশের গৌরব অর্জন করে। ফলাফল ঘোষনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন-চান্দিনা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বকসী। প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, কেন্দ্রিয় প্রাথমিক শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক কমল বকসী, চান্দিনা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি