শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনায় ছিন্ন মুল শীতার্তদের পাশে দাড়ালেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো.আলী আশরাফ এমপি। গতকাল ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল হতে গভীর রাত পর্যন্ত চান্দিনার বাড়েরা, বদরপুর, টাটেরা, মহিচাইল, মাইজখার, আটচাইল,বরকরই, নবাবপুর, কালিয়ারচর এলাকায় রাস্তার পাশের ছিন্নমুল শীতার্তদের মাঝে ৮ শত কম্বল বিতরন করেন।এসময় উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহাম্মদ, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছের মো.বাবর, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক প্রমুখ।


















































