
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকড়া ইউনিয়নের আলকড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০টি হাতবোমা, ৩টি ককটেল ও পাঁচটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, আলকড়া ইউনিয়নের আলকরা গ্রামের আবু তাহেরের স্ত্রী মোসাম্মদ মানিক ধন (৪২), ছেলে আবদুল লতিফ (১৮), একই বাড়ির ওমর আলীর ছেলে ফারুক (৩২)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কোন রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায়নি।
আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৩০টি হাতবোমা, ৩টি ককটেল, ৩টি এক নলা বন্দুক, একটি এলজি, একটি কাটা রাইফেল, ২ রাউন্ড গুলি, একটি বড় ছেনি, ২টি চাপাতি উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা আ’লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

















































