শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে জামায়াত-শিবিরের সাথে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষে ১০ জন আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৪

comilla arrest pic- 30.12.14
ইমতিয়াজ আহমেদ জিতু
কুমিল্লা নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় জামায়াত-শিবিরের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে ৩ জন পুলিশ ও জামায়াত-শিবিরের ৭ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২টি গ্যাস গানসহ ১৪ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষের পর ছাত্রলীগ নেতাকর্মীরা ২ জনকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
মঙ্গলবার দুপুর দেড়টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আটক হওয়া ২ জন হলেন মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রহমান ও কাপড়িয়াপট্টি এলাকার রায়হান ইলেক্ট্রনিক্স দোকানের মালিক খোরশেদ আলম ।
আহতরা হলেন, কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান, কন্সটেবল খায়রুল ও কন্সটেবল কামাল। আহত জামায়াত-শিবির নেতাকর্মীরা হলেন, মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রহমান, কাপড়িয়াপট্টি এলাকার রায়হান ইলেক্ট্রনিক্স দোকানের মালিক খোরশেদ, শিবির কর্মী রাশেদ, ইলিয়াস, জসিম, সোহাগ, ও আব্দুর রহমান।

comilla- chatroleague action
স্থানীয় সূত্র জানায়, একাত্তরের মানবতাবিরোধী মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে কুমিল্লা নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে ।
এ সময় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১৪ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীদের হামলায় পুলিশের এসআইসহ ৩ জন আহত হয়। অপরদিকে জামায়াত-শিবিরের ৭ জন আহত হয়।

kaporia potti-polish
এ ঘটনার পর ছাত্রলীগ নেতাকর্মীরা কাপড়িয়াপট্টি এলাকার রায়হান ইলেক্ট্রনিক্স দোকানটি ভাংচুর করে দোকান মালিক খোরশেদ আলম ও মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রহমান মাহবুব রহমানকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।
মহানগর শিবিরের সভাপতি মোঃ শাহলম জানান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করার সময় পুলিশ ও ছাত্রলীগ আমাদের উপর বুলেট ছোড়ে, লাঠিচার্জ করে। এ সময় আমাদের ৭ জন নেতাকর্মী আহত হয়।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বুলেট ছোড়ার ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কেউ আহত হয়েছে কি না জানিনা। তবে আমাদের ৩ জন আহত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি