বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহাসড়কের সদর দক্ষিণে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৫

 

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার পাল জানান, স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। আমরা ধারণা করছি, অন্য কোথাও তাকে হত্যা করে মহাসড়কের পাশে এসে ফেলে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি