সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জে যুবলীগ কর্মী নিহতের জের ধরে ২০/২৫ বাড়ীতে হামলা লুটপাট


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৫

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জ যুবলীগ কর্মী শাহ আলম (৩২) নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের অগ্নি সংযোগ হামলা ও ভাংচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সরসপুর ইউপির ভাউপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রােেত উপজেলার লক্ষনপুর ইউপির ভাউপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে এক সহযোগীসহ শাহআলম পাশ্ববর্তী বানঘরে নিজ বাড়ী ফিরছিলো। এ সময় অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার শোর চিৎকার শুনে আশে পাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা নেয়ার পথে সে মারা যায়। তার সহযোগী তনবির হোসেনকে গুরতর আহত অবস্থায় কুমিল্লঅ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ দিকে উপজেলঅ আওয়মীলীগ নেতা গিয়াস উদ্দিন এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন। ইউনিয়ন যুবদল নেতা ইসমাঈল হোসেন অভিযোগ করেন এ ঘটনার জের ধরে আওয়ামীলীগের নেতাকর্মীরা তার বাড়ীতে হামলা লুটপাটসহ স্থানীয় বিএনপির কমপক্ষে ২০/২৫টি বাড়ী ঘর ভাংচুর করে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি