শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জে কুপিয়ে যুবলীগ কর্মীকে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৫

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাউফুর এলাকায় ছেনি দিয়ে কুপিয়ে শাহলম (৩২) নামের এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১২ টার দিকে বাউফুর বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত শাহলম উপজেলার বাউফুর এলাকার বাসিন্দা। তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্র জানায়।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে বাউফুর বাজারে আসার সময় ২/৩ জন যুবক শাহলমের পথ গতিরোধ করে এলোপাথারি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা শাহলমের চিৎকার শুনে তাকে উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই সরকার জানান, একটি হত্যাকান্ড হয়েছে শুনেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি