স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার রাজবাড়ির রৌশন টাওয়ারের চতুর্থ তলায় আনোয়ার ফরহাদ সুমনের বাসার তালা ভেঙ্গে বাসা-বাড়িতে ডাকাতি করে ৫ ভরি স্বর্ণ, নগদ ৭০ হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি
স্যামসাং ট্যাব নিয়ে গেছে দুবৃর্ত্তরা।
সোমবার বেলা ১১ টা থেকে দুপুর একটার মধ্যে এ ঘটনা ঘটে।
আনোয়ার ফরহাদ সুমন জানায়, বাড়ির লোকজন বাইরে ছিল । এ সুযোগে আমার ঘরে ডাকাতি হয়েছে। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি অভিযোগ করেছি।

















































