বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৫

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের নোয়াপাড়া ব্রীজের সামনে সিএনজি চালিত অটোরিক্সার চাপাঁয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিয়া(৮) নিহত হন।
সোমবার দুপুরে এ দুঘর্টনা ঘটে।
নিহত রিয়া দেবিদ্বার উপজেলার সুবিল গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। রিয়া পার্শ্ববর্তী এগারগ্রামস্থ সানরাইজ কিন্ডার গার্টেন এর দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, নোয়াপাড়া ব্রীজ সংলগ্ন স্থানে রিয়াকে একটি অটোরিক্সা চাপা দিলে গুরুত্বর আহত অবস্থায় তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে ঘাতক চালক ও অটোরিক্সাটি এলাকাবাসী আটক করেছে বলে জানা যায়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, নিহতের মৃতদেহ থানায় আনা হয়েছিল। কোন অভিযোগ না থাকার কারণে নিহতের পরিবার থানায় এসে লাশ নিয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি