পূর্বাশা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপাতত বাসায় যাচ্ছেন না। সরকার তাকে বাসায় নেওয়ার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেও তিনি সেই ফাঁদে পা দিবেন না। তিনি তার অফিসেই থাকবেন। তাকে তার অফিস থেকে বাসায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তার বড় পুত্র তারেক রহমান। তিনি তার মাকে বলেছেন, আম্মা এবার কোন ভাবেই আন্দোলনে পিছু হটা যাবে না। এবার আন্দোলন সফল করতেই হবে। যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের জোয়ার সারা দেশে বইয়ে দিতে হবে। আপনি বাসায় চলে গেলে আপনাকে সরকার আটক করে ফেলতে পারে। এমনকি গৃহবন্দী করে রাখতে পারে। কিংবা কোন মামলাতে আপনাকে গ্রেফতার দেখিয়েও গ্রেফতার করতে পারে। সেই হিসাবে সবার সঙ্গে আপনার সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আন্দোলনও থেমে যেতে পারে। এই কারণে আপনি কোন ভাবেই বাসায় ফিরবেন না। অফিসেই থাকুন। নেতা কর্মীদের সঙ্গে থেকে আমাদেরকে সাহস দিতে হবে। এই কথাগুলো লন্ডন থেকে জানিয়েছেন তারেক রহমানের ঘনিষ্ট সূত্র ।
তারেক রহমানের পরামর্শে ও নিজেও বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত নেন অফিসেই থাকার। সেই হিসাবে তিনদিনের বেশি সময় ধরেই অফিসে আছেন। ওই সূত্র জানায়, তারেক রহমান তার মা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শনিবার থেকে তাকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করার পর থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার কথা বলেছেন। তিনিও টেলিভিশনের পর্দায় চোখ রাখছেন। দেশে তার ঘনিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার কাছ থেকেও দলের ও আন্দোলনের পরিস্থিতি জানছেন। সেই সঙ্গে সরকারের সিদ্ধান্তের ব্যাপারে নিজস্ব সোর্সে খোঁজ খবর নিচ্ছেন।
যেসব জায়গার খবর মিডিয়া দেখাতে পারছে না। ওই সব খবরের ভিডিও ফুটেজ পাঠানো হচ্ছে তারেক রহমানের কাছে। বিভিন্ন টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজও সংগ্রহ করছেন। সেটা দিয়ে তারা একটি ডকুমেন্টারি তৈরি করবেন। তারেক রহমান বিএনপি চেয়ারপারসনকে আটকে রাখার বিষয়টি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সঙ্গেও কথা বলবেন। তিনি ইতোমধ্যে তার বার্তা বিভিন্ন দেশের সরকারের কাছে পাঠাতে শুরু করেছেন।
শনিবার রাতে বেগম খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে আসার পর পুলিশ তাকে অবরুদ্ধ করে রাখে। রোববার সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের কর্মকর্তারাও অস্বীকার করেছেন তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়ে। বলেছেন তিনি আটক নন। তিনি অবরুদ্ধ নন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম জিয়া নাটক করছেন। এরপর সরকার যখন সোমবার তাকে তালা দিয়ে আটকে রেখে বাইরে বের হতে দেয়নি, তখন প্রমাণ হয়ে যায় সরকার তাকে আটকে রেখেছে।
এই ব্যাপারে তারেক রহমানের ঘনিষ্ট সূত্র জানায়, গত বছর ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি সরকারের ও আইনশৃঙ্খলা বাহিনীর বাধার কারণে সফল করা সম্ভব হয়নি। এরপর ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার পরিকল্পনা ছিল বিএনপির। সেটা করেও সফল হতে পারেনি। আর সফল না হওয়ার পরও তারা আন্দোলন চলমান রাখেননি। বরং তা স্থগিত করে। এতে করে সমালোচনার মুখে পরে বিএনপি। অতীতের ভুলের কথা মায়ের সঙ্গে আলোচনা করেছেন তারেক রহমান। বলেছেন, এবার জনগণের মধ্যে প্রচন্ড রকম আগ্রহ আছে। তারা ভোট দিতে পারেনি। এনিয়ে তাদের এই সরকারের প্রতি অসন্তোষও রয়েছে। কিন্তু তারা আন্দোলনে এখনও নেমে আসছে না কারণ ভয়। সরকার গুলি করবে। তাদের এই ভয় কাটাতে হবে। যাতে জনগণ বিএনপির উপর আস্থা রেখেই মাঠে নেমে আসে। এই অবস্থায় আমাদেরকে মাঠে থাকতেই হবে। সরকার যতভাবেই আটকানোর চেষ্টা করুক না কেন আপনাকে সফল হতে হবে। এই জন্য তিনি টানা কর্মসূচিও দিতে বলেছেন। বেগম খালেদা জিয়াও ঠিক করেছেন তিনি কর্মসূচি অব্যাহত রাখবেন। অবরোধ কর্মসূচির পাশাপাশি নতুন করেও কর্মসূচি ঘোষণা করবেন। তবে এটাও বলেছেন যে, যত দ্রুত সম্ভব একটি সমাবেশ করার। সেটা হতে পারে সরকারের এক বছর মেয়াদপূর্তিতে। এই জন্য তারা চেষ্টা করছেন। আগামী কয়েকদিনের মধ্যেই আবারও নতুন করে সমাবেশ করার জন্য অনুমতি চাইবে। আর তা না পেলেও সমাবেশ করবেন।
সূত্র জানায়, বেগম খালেদা জিয়াও বেশ সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছেন। তিনিও যে কোন মুল্যে এবার আন্দোলন সফল করতে চাইছেন। কোন ভাবেই পিছু হটবেন না। তিনি গ্রেফতারও এড়াতে চাইছেন। গ্রেফতার হলে আন্দোলন ঝিমিয়ে পড়বে এই আশঙ্কায় কর্মসূিচ ঘোষণা করছেন























































