স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলায় বিএনপির ১১ জন নেতাকর্মী আটক করেছে পুলিশ।
আটক হওয়া নেতাকর্মীদের পরিচয় জানায়নি পুলিশ।
গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ কন্ট্রোল রুম জানায়, কুমিল্লা সদরে ৫ জন, চৌদ্দগ্রামে ৪ জন ও হোমনায় ২ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

















































