বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৫

তাওহিদ হোসেন মিঠুঃ
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও পৌর জামায়াতের আমীর মাহফুজুর রহমানকে (৪৫)কুমিল্লা নগরীর ইবনে তাঈমিয়া স্কুলের সামনে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ।
গ্রেফতার হওয়া মাহফুজুর রহমান চৌদ্দগাম উপজেলার পৌর এলাকার গোমারবাড়ি গ্রামের বাসিন্দা।
আজ রোববার (১১ জানুয়ারী) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চৌদ্দগ্রামে তার বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি