নবীনগর সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের ২০১৫-১৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল রবিবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে আবু কামাল খন্দকার(দৈনিক নরসিংদীর বার্তা) ও সাধারণ সম্পাদক পদে শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল(দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্য পদে নির্বাচিত হয়েছেন যারা সহ-সভাপতি তাজুল ইসলাম(দৈনিক ইস্টান মিডিয়া)ও জালাল উদ্দিন মনির(বিজয় টিভি), যুগ্ম-সম্পাদক পদে সাইদুল আলম সোরাফ(দৈনিক অর্থনীতি খবর), অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম বাবু(দৈনিক প্রজাবন্ধু) দপ্তর ও প্রচার সম্পাদক পদে খ.ম হযরত আলী(দৈনিক কালের ছবি) সাহিত্য সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক সোহরাব হোসেন জুয়েল(দৈনিক দিনদর্পন) ক্রীড়া ও আপ্যায়ন সম্পদক মো: জহিরুল হক বুলবুল(দৈনিক দিনকাল) কার্যকরী সদস্য মো: আক্কাছ আলী (ত্রকুশে আলো)ও ডা: মো: নজরুল ইসলাম( দৈনিক আমাদের অর্থনীতি) নির্বাচিত হয়েছেন। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৮ জন সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রনব কুমার ভৌমিক।

























































