শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় প্রথম শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৫

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদও উপজেলার বুদুর গ্রামে চকলেটের প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেনীর এক স্কুল ছাত্রী (৭) কে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ধর্ষক সুমন (১৫) পালিয়ে যায়। এদিকে প্রভাবমালী একটি মহল ধর্ষনের ঘটনাটি ধামাচাপা দিতে আপোশ রফার প্রস্তাব দিচ্ছে বলে জানা যায়।
ধর্ষিতার মা জানান,কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায অবস্থিত ময়নামতি স্কুল পাবলিক এন্ড কলেজের প্রথম শ্রেনীর ওই ছাত্রী গতকাল সোমবার স্কুল ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে তার নিজ গ্রাম সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুদুর এলাকায় পৌঁছলে একই গ্রামের চা দোকানী হামিদের ছেলে সুমন তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের পিছনে ডেকে নেয় এবং ধর্ষনের চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক ডাক্তারের কাছে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনার পর ধর্ষক পালিয়ে যায়। নিহতের মা আরো জানান,সুমন একজন বখাটে যুবক। স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র জানায় ধর্ষনের পর ঘটনাটি ধামাচাপা দিয়ে একটি প্রভাবশালী মহল জোর তৎপরতা শুরু করে। এব্যাপারে ময়নামতি নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির আইসি সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,একটি মোবাইল ফোন এসেছিল,আমি ব্যস্ত ছিলাম। পওে আর কেউ বিষয়টি অবহিত করেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি