শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৫

 

তাওহিদ হোসেন মিঠুঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইনুদ্দিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  সোমবার বিকেল ৪ টায় চৌদ্দগ্রাম পৌরসভা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মাইনুদ্দিন উপজেলার পৌর এলাকার বাসিন্দা। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি