নেকবর হোসেন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সামবকশি এলাকায় রুবেল (৩২) নামের যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শ্রমিক।
বুধবার সন্ধ্যা পৌণে ৬ টায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত শ্রমিক রুবেল গাইবান্ধা জেলার ওয়াজ উদ্দিনের ছেলে । আহত ব্যক্তির বাড়িও একই জেলায়। তারা দুইজন আরকু কোম্পানির শ্রমিক ছিলেন ।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সি সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬ টায় রুবেলের মরদেহ কুমেক হাসপাতালে আনা হয়। তাকে ছুরিকাঘাত করা হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, প্রেমিকাকে নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দুই বন্ধু উভয়কে ছুরিকাঘাত করে। এতে রুবেল হাসপাতাল নেয়ার পথে মারা যায়। অপর বন্ধু কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

















































