বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্ল­ায় বিএনপি ও আওয়ামী লীগ সংঘর্ষ, ডিবি পুলিশসহ আহত ৯


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৫

comilla-1

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে ডিবি পুলিশের কন্সটেবল আমিনুলসহ ৯ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রায় ২ শতাধিক রাবার বুলেট ছুড়ে।

আহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলে কুমিল্লা ডিবি পুলিশের কন্সটেবল কামরুল হাসান ও কোতয়ালী যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোমেন । তাদেরকে এলোপাথারি কুপিয়ে আহত করা হয়। এ সময় সময় টিভির টিভির প্রতিনিধি বাহার রায়হানকে মারধর করা হয়।

comilla-4

আহতদের মধ্যে কোতয়ালী যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোমেনসহ ২ জন সদর হাসপাতালে ও ২ কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ককটেল বিস্ফোরণে কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেলা ১১ টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

comilla-3

স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে কান্দিরপাড়ের দলীয় কার্যালয় থেকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রায় ৫০ টি ককটেল বিস্ফোরণ ঘটে । এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রায় ২ শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে । এসময় পুলিশের সাথে র‌্যাব ও বিজিবিও পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে । হামলার পর বেলা ১১ টার পর বিএনপি কার্যালয় ফাকাঁ হয়ে যায় । কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে । কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, আমাদের একজন ডিবির কন্সটেবলকে আহত করা হয়েছে। তিনি পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তার মাথার বাম পাশে দুটি সেলাই করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি