চান্দিনা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগুর বাস স্টেশন এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী ১টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি, এলডিপি ও জামায়াত নেতাকর্মীদের আসামী করে ১৯৭৪ সনের বিশেষ মতা আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চান্দিনা থানার এ.এস.আই মো. আবদুল হান্নান মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে মামলাটি দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে ৩০-৩৫ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামী করা হয়।মামলার এজাহার থেকে জানাযায় এতে উপজেলা ছাত্রদল সভাপতি মো. আ. কাইয়ুম, মো. জাহাঙ্গীর, এলডিপি নেতা মো. লোকমান হোসেন শাহজাহান, আবু তাহের, আবুল হাসেম, নুরুল ইসলাম, তারিকুল ইসলাম বাবুল, রনি, মো. জহিরুল ইসলাম, তপন দেবনাথ, আবুল কালাম এর নাম উল্লেখ করে ১১ জনকে আসামী করা হয়। এদের মধ্যে মো. জহিরুল ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোর্সেদ জানান, ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

















































