চান্দিনা প্রতিনিধি
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাশা’র অফিস ষ্টাফ সাইফুল ইসলাম এর উপর কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদল নেতা কর্মীদের হামলা ও ২০০ পত্রিকা ছিড়ে ফেলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চান্দিনা প্রেস ক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। গতকাল চান্দিনা হাই স্কুল মার্কেটস্থ প্রেস ক্লাব কার্যালয়ে বিকেল বেলায় এক জরুরি বৈঠকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের নিকট। চান্দিনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী জাফর উল্লাহ আজাদ’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন-দৈনিক মানব জমিন চান্দিনা প্রতিনিধি অধ্যাপক গৌতম কুমার দেব, দৈনিক দিনকাল চান্দিনা প্রতিনিধি মো. নুরুল ইসলাম, দৈনিক সরেজমিন বার্তা’র কুমিল্লা জেলা প্রতিনিধি মো. বশিরুল ইসলাম, দৈনিক আজকালের খবর চান্দিনা ও দাউদকান্দি সংবাদদাতা মো. সিরাজুল ইসলাম, দৈনিক বজ্রশক্তি কুমিল্লার ভ্রাম্যমান প্রতিনিধি মো. মনিরুজ্জামান, দৈনিক ময়নামতি’র ষ্টাফ রিপোর্টার মো. নাজিম উদ্দিন ভুঁইয়া, দৈনিক সরেজমিন বার্তা’র চান্দিনা প্রতিনিধি মো. মোজাম্মেল হক, দৈনিক কুমিল্লার আলো’র চান্দিনা প্রতিনিধি মো. জহির রায়হান, দৈনিক পূর্বাশা’র চান্দিনা প্রতিনিধি মো. শরীফ আহমেদ খান জুয়েল।


















































