বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় শহর যুবলীগের আহবায়ক কামাল গুলিবিদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৫

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা সদরের আমড়াতলী এলাকায় কুমিল্লা শহর যুবলীগের আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত কুমিল্লা শহর যুবলীগের আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফজল খানের ভাগিনা।
জেলা আওয়ামী লীগ সদস্য ও কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান বাংলানিউজকে জানান, সদরের আমড়াতলী এলাকার জামবাড়ী গ্রামে স্থানীয় একটি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যার উদ্দেশ্যে সদর এমপি সমর্থিত মহানগর যুবলীগের একটি গ্রুপ তার গাড়ি বহরে হামলা চালায়। এসময় অপর গ্রুপের ছোড়া গুলিতে শহর যুবলীগের আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী গুলিবিদ্ধ হয়। আমাকে হত্যা করার জন্যই এ হামলা চালানো হয়েছে।
পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মুন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওই নেতা।
এদিকে শহর যুবলীগ গ্রুপের হামলায় কায়সার নামের আমড়াতলী ইউনিয়নের এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছেন এমপি বাহার সমর্থিত যুবলীগের অপর গ্রুপটি।
কুমিল্লা সদর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) শামসুজ্জামান জানান, দু’গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি