শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৫

hortal_logo_banglanews24sm_144889945
স্টাফ রিপোর্টারঃ
নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা ও মামলার প্রতিবাদে রোববার কুমিল্লা জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে  জেলা বিএনপি ।শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউছুপ মোল্লা টিপু বাংলানিউজকে হরতালের বিষয়টি নিশ্চিত করেছন।

বৃহস্পতিবার সকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ চলাকালে ডিবি কনস্টেবল কামরুল হাসানকে কুপিয়ে আহত করা হয়। পরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি