সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় যুবলীগের দুইজন নেতাকর্মী অস্ত্র ও মাদকসহ গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৫

 

Rab 11 (3)
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১ সদস্যরা। তারা দুইজন যুবলীগের নেতাকর্মী বলে জানা গেছে।
সোমবার (১৯ জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে কুমিল্লা নগরীর হাউজিং এষ্টেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সন্ত্রাসীরা হলেন, নগরীর হাউজিং এষ্টেট এলাকার বাসিন্দা পরাগ (৩৬)ও জহির (৩২)। তারা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ।

Rab 11 (1)
কুমিল্লা র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকী জানান, রাত সাড়ে ৮ টায় হাউজিং এষ্টেট এলাকা থেকে প্রথমে জহিরকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড বুলেটসহ গ্রেফতার করি।

Rab 11 (2)
পরে তার তথ্যমতে, একই এলাকায় পরাগের বাসায় অভিযান চালিয়ে একটি শুটার গান, ৩ বোতল ফেনসিডিল ও ২৫ পিস ইয়াবাসহ পরাগকে গ্রেফতার করি ।
তিনি আরো জানান, পরাগের নামে পূর্বে র‌্যাব অস্ত্র আইনে একটি মামলা করেছিল। র‌্যাব তাকে একবার গ্রেফতারও করেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি