রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রেলস্টেশনে পটকা মেরে আতংক ছড়ানোর সময় দুই ছাত্রলীগ কর্মী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৫

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা রেলস্টেশনে ২ নং প্লাটফরমে ভারতীয় দামি পটকা মেরে আতংক ছড়ানোর সময় দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
আটক হওয়া দুইজন হলেন নগরীর বাগিচাগাঁও এলাকার সামসুদ্দিন মিয়ার ছেলে নাছির (১৯) ও একই এলাকার বাসিন্দা শিপন (২০) । নাছির কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তারা দুইজন বন্ধু ।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলস্টেশনের একাধিক দোকান মালিক বাংলানিউজকে জানান, ২ নং প্লাটফরমে ছাত্রলীগ কর্মী শিপন ভারতীয় দামি পটকা বিস্ফোরণ ঘটায় ।
পটকার বিকট শব্দে স্টেশনের যাত্রীরা ককটেল বিস্ফোরণের কথা বলে এদিক-ওদিক দৌড়ানো শুরু করে। পরে রেলওয়ে পুলিশ তাদের আটক করে রেলওয়ে ফাড়িঁতে নিয়ে যায়।
স্থানীয় দোকান মালিকরা আরো জানান, তারা স্থানীয় ছাত্রলীগ কর্মী ।
সূত্র জানায়, তাদের ছাড়িয়ে নিতে স্থানীয় ছাত্রলীগ নেতারা তদবির শুরু করেছেন।
এ বিষয়ে জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুল জানান, আমার জানা মতে তারা আমাদের কর্মী নন।
এ বিষয়ে রেলওয়ে স্টেশন ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, তাদের রাজনৈতিক পরিচয় আছে কি না জানি না। যাচাই-বাছাই করা হচ্ছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি