সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলায় আসামি ৩২৫ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৫

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এ দুটি মামলায় আসামি করা হয়েছে ৩২৫ জন নেতাকর্মীকে।

মামলার আসামিদের পরিচয় জানা যায়নি।

পুলিশের কাজে বাধাঁ ও পুলিশের উপর হামলার ঘটনায় সোমবার (১৯ জানুয়ারী) সকালে পুলিশ বাদি হয়ে কোতয়ালী থানায় এ দুটি মামলা দায়ের করেন ।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সকালে চকবাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে গতকাল দুপুরে কান্দিরপাড় এলাকায় পুলিশের উপর হামলা করে আহত করার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, গতকাল রোববার পৌণে ১২ টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৭০ রাউন্ড রাবার বুলেট ও ২০ টি টিয়ারশেল নিক্ষেপ করে।
এদিকে সকাল ১০ টায় নগরীর চকবাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সাথে ২০ দলীয় নেতাকমীদের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় ৭ টি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড শর্টগানের গুলি ও ১টি টিয়ারশেল নিক্ষেপ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি