বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মহাসড়কে অবরোধ চলাকালে বিজিবির সহায়তায় ১ লক্ষ ৫১ হাজার যানবাহন চলাচল করছে-সরাইল রিজিয়ন কমান্ডার


মহাসড়কে অবরোধ চলাকালে বিজিবির সহায়তায় ১ লক্ষ ৫১ হাজার যানবাহন চলাচল করছে-সরাইল রিজিয়ন কমান্ডার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৫

comilla press breif
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
বিজিবির সরাইল রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল লতিফুর হায়দার বলেছেন, বিজিবির সহায়তায় বিভিন্ন মহাসড়কে অবরোধ চলাকালে ১ লক্ষ ৫১ হাজার যানবাহন নিরাপদে চলাচল করছে। বিজিবির সহায়তায় মহাসড়কে নিয়মিত যানবাহন চলছে।
সোমবার (১৯ জানুয়ারী) সকালে কোটবাড়িতে ১০ বিজিবির সেক্টরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন কর্ণেল রিপন আহমেদ ও কর্ণেল শাহরিয়ার।
রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল লতিফুর হায়দার আরো বলেন, মহাসড়কে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে । আমরা যাত্রীদের নিরাপত্তা দিবো। তাই মহাসড়কে কোন ভয় নেই। দাউদকান্দি টোলপ্লাজার সামনে বিজিবি’র একটি অস্থায়ী ক্যাম্পও বসানো হয়েছে।
মহাসড়কে বিজিবি টহলরত অবস্থায় একজন বিজিবি সদস্যও আহত হয়নি। কোন নাশকতাও হচ্ছে না। আমরা আশা করব, পরিবহন মালিকগণ যারা যানবাহন ভাংচুরের আশংকায় মহাসড়কে তাদের যানবাহন নামায় না, তারা খুব শীঘ্রই যানবাহন মহাসড়কে নামাবেন ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি