ইমতিয়াজ আহমেদ জিতু
কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকার পশ্চিমপাড়ে ডাঃ জোবায়েরের বাসার গৃহপরিচারিকা রেখা আক্তারের (১৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। ডাঃ জোবায়েরের পরিবারের দাবি, গৃহপরিচারিকা নিজ ঘরে ফ্যানের সাথে ফাসিঁতে ঝুলে আতœহত্যা করেছে।
শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৭ টায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত রেখা আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, নিহতের মা আজ রেখাকে নেয়ার জন্য আসে। কিন্তু ডাঃ জোবায়েরের স্ত্রী গৃহপরিচারিকা রেখাকে তার মায়ের সাথে যেতে দেয়নি । রেখার মা চলে যাওয়ার পর রেখা অনেক কান্নাকাটি করে । রাত সাড়ে ৭ টায় ডাঃ জোবায়েরের পরিবার পুলিশকে জানায়, রেখা ফাসিঁতে ঝুলে আতœহত্যা করেছে।
এদিকে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে চায়নি ডাঃ জোবায়েরের পরিবার ।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দিন জানান, রেখা আতœহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

















































