শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গুলশান থেকে খালেদার কার্যালয় সরিয়ে নেয়া হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৫

mamun-0031

স্টাফ রিপোর্টারঃ

কূটনৈতিক জোন (বনানী-গুলশান-বারিধারা) থেকে রাজনৈতিক দলের কার্যালয় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। দীর্ঘদিন ধরেই এ নিয়ে কূটনৈতিক মহল থেকে চাপ দেয়া হচ্ছে। সর্বশেষ গত ৩ জানুয়ারি থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার লাগাতার অবস্থান ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় আবারও বিষয়টি ইস্যু হয়ে উঠেছে।

ইতোমধ্যে সরকারকে প্রভাবশালী দেশের হাইকমিশনার ও দূতাবাসগুলো থেকে আবারও তাগিদ দেওয়া হয়েছে কূটনৈতিক জোন থেকে রাজনৈতিক দলের কার্যালয় সরিয়ে নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সরকারের পক্ষ থেকেও এবার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এ দাবি অনেক দিনের। গত ৩ তারিখ থেকে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে অবস্থানের পর আবারও বিভিন্ন দেশের হাইকমিশনার ও দূতাবাস থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, খালেদা জিয়া নিয়মিত গুলশানে অফিস করায় তাদের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কোন সমাগম হয়না। গুলশানেই সমাগম দেখা যায় এবং মিছিল মিটিং শ্লোগান চলতে থাকে। তাছাড়া কূটনৈতিক জোনের নিরাপত্তার বিষয়তো সরকারকেই দেখতে হবে। তিনি জানান, স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত কূটনৈতিক জোনের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নিতে হচ্ছে।

জানা গেছে, এবার ইউরোপীয় ইউনিয়ন, কানাডা,যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানসহ প্রায় সবকটি দূতাবাস থেকে উদ্বেগ জানানো হয়েছে এবং তারা কূটনৈতিক জোনকে রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রভাবমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
এ সিদ্ধান্ত কার্যকর হলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ও বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়সহ অন্যান্য সব রাজনৈতিক দলের অফিস সরিয়ে নিতে হবে।

প্রধানমন্ত্রীয় কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এর আগে ২০১৩ সালে প্রভাবশালী দেশের পক্ষ থেকে গুলশান-বনানী-বারিধারার কূটনৈতিক জোন থেকে রাজনৈতিক কার্যালয় সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছিলো। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়কে ঘিরেই এই আলোচনা হয় বলে জানা গেছে। কিন্তু এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত দুই সপ্তাহ ধরে তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নিয়ে লাগাতার অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ায় ফের আলোচনা এসেছে কার্যালয় সরিয়ে নেওয়ার ইস্যু। বিভিন্ন দেশের দূতাবাস বা হাইকমিশন ও কূটনীতিকদের আবাস স্থলকে কূটনৈতিক জোন হিসেবে ধরা হয়



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি