শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তালা খোলাকে সরকারের কৌশল মনে করছেন খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৫

khaleda_211

স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অফিস থেকে পুলিশ সরিয়ে নেওয়া ও তালা খুলে দেওয়ার বিষয়টিকে সহজ ভাবে নিচ্ছেন না খালেদা জিয়া। তিনি মনে করছেন এটা সরকার খুলে দিয়েছে তাকে বাসায় নিয়ে আটক করার জন্য। এই কারণে তালা খুলে দিলেও তিনি সহসাই বাসায় যাচ্ছেন না।

আজ সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জš§দিন। এইদিনে তিনি প্রতি বছর জিয়ার মাজারে পুস্প স্তবক দেন, ফাতেহা ও দোয়া পাঠ করেন। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু এবার ব্যতিক্রম। তিনি ১৫ দিন ধরে অবরুদ্ধ থাকার কারণে এবার বিশেষ কোন কর্মসূচি দেননি। দলেরও নেতারাও আতœগোপনে থাকার কারণে আলোচনা সভা ও সমাবেশ করতে পারছে না। এই কারণে সোমবার সকালে তিনি জিয়ার মাজারে যাবেন এমন কোন কর্মসূচিও রাখেননি।

তবে সরকারের মাথায় রয়েছে জিয়াউর রহমানের জš§দিনের বিষয়টি। এই কারণে কৌশল হিসাবে সরকার মনে করেছে তার তালা খুলে দিলে তিনি অন্তত জিয়ার মাজারে যাবেন। সেখানে গেলে তার অফিসে তালাবন্ধ করে দিলে তিনি আর সেখানে যেতে পারবেন না। বাধ্য হয়ে তাকে বাসায় যেতে হবে। আর বাসায় গেলেই তাকে অবরুদ্ধ করে রাখা সম্ভব হবে। তিনি অফিসে থাকলেও তার সঙ্গে নেতা কর্মীরা ও তার স্টাফরা সেখানে রয়েছেন। এই অবস্থায় তিনি তার ছেলে ও নেতাদের সঙ্গে যোগাযোগ করে সব ধরনের নির্দেশনা দিচ্ছেন। কিন্তু সেটা তিনি যাতে দিতে না পারেন এই কারণে সরকার তাকে বাসায় নিতে চাইছে। এর আগে বার বার তাকে বাসায় যাওয়ার কথা বললেও তিনি যাননি।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, সরকার তার অফিসের তালা খুলে দিয়ে পুলিশ সরিয়ে নিয়েছে মানে এই নয় সরকার আমাদের সঙ্গে সংলাপে বসবে। এটা সরকারের একটা কৌশল হতে পারে। তিনি বাসায় গেলে তাকে আটক করা হতে পারে। কারণ তাকে নেতা কর্মীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে। সেই আশঙ্কা থেকেই দ্রুত সিদ্ধান্ত নিবেন না। আসলে কে তালা খোলায় আর কে তালা লাগায় এটাও একটা বিষয়। কিন্তু এখন সরকার যে তালা খুলে দিয়েছে তাতে আমরা আশাবাদী হতে পারছি না



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি