মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


আমাদের লক্ষ্য জঙ্গি, সন্ত্রাস, মাদকাসক্তি দূর করা’


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৫

20131006050802_33318_103495

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্য বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি দূর করা। বর্তমানে বিএনপি-জামায়াত একাত্তর সালের মত পাকিস্তানী কায়দায় মানুষ হত্যা করছে। এদের সন্ত্রাসী কর্মকা- দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন। এসময় ভারতের সাথে তিস্তা ও সীমান্ত চুক্তি দ্রুত সই হচ্ছে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যার যার ধর্ম সে সে পালন করবে এই পরিবেশ আমরা সৃষ্টি করেছি এবং আমরা যেই সংবিধান সংশোধন করেছি সেখানেও আমরা এর স্বীকৃতি দিয়েছি, সেদিক থেকে বাংলাদেশে সকল ধর্মের মানুষের সহ অবস্থান রয়েছে এবং আমরা সেই নীতিতেই বিশ্বাস করি।

বঙ্গবন্ধু আমাদের সেই নীতি দিয়ে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেভাবেই আমরা দেশ পরিচালনা করবো, এখানে প্রত্যেকেরই একটি অধিকার রয়েছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি