শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পেট্রোলবোমাসহ আটক শিবিরকর্মীর কারাদন্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৫

IMAG0490

নেকব হোসেন
কুমিল্লায় মহানগরীর শাসনগাছা এলাকা থেকে একটি পেট্রোল বোমাসহ নূরে আলম (৩২) নামে এক শিবিরকর্মীকে আটকের পর এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ২টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, রাতে শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় নাশকতা সৃষ্টিকালে শিবিরকর্মী নূরে আলমকে আটক করে পুলিশ। পরে গতকাল সকালে তাকে জেলা প্রশাসনের এনডিসি নাজমুল হাসান এ সাজার আদেশ দেন। সাজাপ্রাপ্ত নূরে আলমকে পরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। নূরে আলম শাসনগাঁছা এলাকার অধিবাসী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি