মুরাদনগর প্রতিনিধিঃ মুরাদনগরে রাস্তার কাজ দেখতে এসে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষ দর্শী জানায়, মুরাদনগর উপজেলার গতকাল শনিবার দুপুরে আন্দিকোট ইউনিয়নের বারেশ্বর গ্রামে সড়কের কাজ দেখতে এসে ডেকোর (মাটি উত্তোলন যন্ত্র) আঘতে একজনের মর্মান্তিক মৃত্যুর হয়েছে। সে ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে আব্দুর রউফ(৬৫)। মাটি উত্তেলনের ডেকোটি একস্থান থেকে অন্যস্থানে মাটি ফেলার সময় আব্দুল রউফের শরীরে আঘাত আনলে সে ছিটকে দেয়ালের উপর পরে ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন।
মুরাদনগর থানার এস আই মাসুদ খান বলেন, এটি নিছক দূঘটনা। লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

















































