
কাজী জাফরউল্লাহ আজাদঃ
বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ ও উদ্দেশে উজ্জীবিত হয়ে চান্দিনার দক্ষিন চান্দিনা (মুন্সি বাড়ি)’র ১ শত ৫০ জন বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। গতকাল ২৩ জানুয়ারি বিকালে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো.আলী আশরাফ এমপি’র হাতে বিএনপি নেতা আব্দুল মান্নান মুন্সি’র নেতৃত্বে আব্দুর রশিদ, ফজর আলী, আরব আলী, জাহানারা বেগম, খুকি বেগম, নুরজাহান সহ দেড়শতাধিক বিএনপি নেতাকর্মী ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করে। পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো.মনির খন্দকার ও দক্ষিন চান্দিনার ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির আওয়ামীলীগ নেতা মো.ফজলুর রহমান মুন্সি’র সার্বিক ব্যবস্থাপনায় এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চান্দিনা পৌর কাউন্সিলর সাংবাদিক কাজী জাফর উল্লাহ আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো.আলী আশরাফ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন-উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তপন বকসী। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো.মোখলেছুর রহমান দুলু মাস্টার, কাজী গোলাম দস্তগীর পাপন পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুল জলিল কমিশনার, আওয়ামীলীগ নেতা এবি ছিদ্দিক, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মো.জহিরুল ইসলাম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আমির হোসেন আমু, পৌর আওয়ামীলীগ শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী মাসুদুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মেহেদি হাসান, সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম সুমন, পৌর ছাত্রলীগ সভাপতি মো.মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো.কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো.ইকবাল হোসেন প্রমুখ।

















































