বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » স্বাধীনতা বিরোধীদের দেশ ব্যাপী নাশকতা কঠোর হস্তে দমন করা হবে -অধ্যাপক মো.আলী আশরাফ এমপি


স্বাধীনতা বিরোধীদের দেশ ব্যাপী নাশকতা কঠোর হস্তে দমন করা হবে -অধ্যাপক মো.আলী আশরাফ এমপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৫

zilla copy
কাজী জাফরউল্লাহ আজাদঃ
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতাকে আজ স্বাধীনতা বিরোধীরা ভুলুন্ঠিত করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে এবং রাজাকারদের বিচার চলছে তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তি এই স্বাধীন সার্বভৌম গনতান্ত্রিক রাষ্ট্রের সাধারন জনগনকে পেট্টোল বোমা মেরে আগুনে পুড়িয়ে শ্রমিক ভাইদেরকে হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। ২০০১ সাল হতে ২০০৮ সাল পর্যন্ত যারা মানুষ হত্যা করেছে তারাই আজ আবারও মানুষ হত্যা করে অর্থনীতিকে ধবংস করে রাষ্ট্র ক্ষমতায় আরোহন করতে চায়। এসব স্বাধীনতা বিরোধী দলগুলোর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের রুখে দিতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমুহকে রাজপথে থাকতে হবে। গতকাল ২৩ জানুয়ারি সকালে চান্দিনা মহিলা বিশ্ব বিদ্যালয়ে কলেজ মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ কার্যকরী কমিটি সভায় তিনি এসব কথা বলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো.আব্দুল আউয়াল সরকার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন-কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, এডভোকেট সফিউল বাসার ভান্ডারী, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মো.জয়নাল আবেদীন, মুরাদনগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.মো.আবুল কালাম আজাদ, সদস্য অধ্যাপক ইসমাইল হোসেন, হারুনুর রশিদ, মো.মনিরুজ্জামান সহ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি