বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কারা প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৫

wwwww

স্টাফ রিপোর্টার
কুমিল্লা কারা প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মাসুদ পারভেজ জুয়েল বলেন, এ বিদ্যালয়টিকে কুমিল্লা নগরীর অন্যতম একটি বিদ্যালয়ে পরিনত করতে হবে। এ জন্য যে কোন রকম সহায়তা করতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে কারাগার কর্তৃপক্ষ। তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে আরো দুই জন অভিজ্ঞ শিক্ষক অচিরেই নিয়োগ দেয়া হবে। অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিদওয়ানুল হক বলেন, তিনি এই বিদ্যালয়ে যোগদানের পর শিক্ষার্থীদের যুগপোযুগি শিক্ষাদানে তিনি ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতার বিকাশ ঘটাতে তিনি বিভিন্ন প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করে আসছেন। গত বছর এ বিদ্যালয় থেকে ২৫ জন বৃত্তিলাভ করেছে এবং সমাপনী পরীক্ষায় ২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ ফলাফল বিদ্যালয়টির পথচলায় আরো একধাপ এগিয়ে গেছে। এখন অনেক শিক্ষার্থীই প্রতিযোগিতামুলক বৃত্তিলাভে প্রচেষ্টারত রয়েছে। কুমিল্লা নগরীর আলোচিত বিদ্যালয়ের একটি এখন কারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার্থীদের পড়ালেখার এ ধারা অব্যাহত থাকলে অচিরেই এ বিদ্যালয়টি শীর্ষ অবস্থানে পৌঁছতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংবাদিক তাওহিদ হোসেন মিঠু বলেন, তিনি এ বিদ্যালয়ের একজন অভিভাবক সদস্য। বিদ্যালয়টির সমৃদ্ধি কামনায় তিনি যে কোন সমস্যায় পাশে থাকবেন। এ বিদ্যালয়টিকে শীর্ষস্থানীয় বিদ্যালয়ে রূপদান করতে তার সর্বরকম প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন ডেপুটি জেলার মনির হোসেন, সহ-শিক্ষক মাসেকুল ইসলাম, এমলাক হোসেন, জাকিয়া সুলতানা মুন্নি, নুরজাহান সাথী ও সমাজসেবক রবিউল্লা ইদু।
পরে সমাপনী পরীক্ষার্থী মহসিন, সোহাগ, পারভেজ, জিসান, নাজমুল, রিমেল, তানিম, রফিক, অমি, তাকী ওসমান, ইসমাইল, সজিব, ফাহিম, হৃদয়, আরিফ, শাকিল, রিমা, সাহিদা, তুলি, রিচি, তিথি, শচীন, ছব্বিরকে সংবর্ধনা দেয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি