শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নতুন মার্কিন রাষ্ট্রদূত খালেদা জিয়াকে সমবেদনা জানাবেন


নতুন মার্কিন রাষ্ট্রদূত খালেদা জিয়াকে সমবেদনা জানাবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৫

xcbvcbvbxcv

ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্ল–ম বার্নিকাট। তিনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রদূত। বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার স্থলাভিষিক্ত হলেন মার্শিয়া।

গতকাল রোববার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন এই মার্কিন রাষ্ট্রদূত। এখন তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে রাষ্ট্রদূত হিসেবে অনুমোদনের সময় চাইবেন। রাষ্ট্রপতির অনুমতি পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।

তবে ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে যেতে পারেন। এ নিয়ে গুঞ্জন রয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে প্রভাবশালী দেশের এই রাষ্ট্রদূতের ভূমিকা কী হবে, এ নিয়ে উদগ্রীব বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহল।

কারণ রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়ার পর তিনি বাংলাদেশের নির্বাচন ও সরকারের কর্মকাণ্ড নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, মার্শিয়া অবশ্যই মার্কিন নীতি অনুসরণ করে চলবেন। দেশে যে অস্থিরতা চলছে, তাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ।

এদিকে আমেরিকান সেন্টার সূত্র জানান, রাষ্ট্রপতির সাথে দেখা করে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার আগে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন না।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে গত ২২শে মে বার্নিকাটকে মনোনীত করেন। এরপর মনোনীত ব্যক্তি মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে অংশ নেন? শুনানি শেষে ওই কূটনীতিকের নিয়োগ চূড়ান্ত হয়। ১৮ই নভেম্বর যুক্তরাষ্ট্র সময় রাত ৮টা ২১ মিনিটের কিছু আগে কণ্ঠভোটে মার্কিন সিনেটে আরও চার জন রাষ্ট্রদূতের সঙ্গে বার্নিকাটের প্রস্তাবটিও চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

উল্লেখ্য, জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন মার্সিয়া। তিনি পেশাদার কূটনীতিক। হোয়াইট হাউস গত বছরের ২২মে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলেছে, মার্সিয়া বার্নিকাট বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়নের আগ পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-সহকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনেগাল ও গিনি বিসাউতে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। এর আগে ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক অধিদপ্তরে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটান বিষয়ক পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবসম্পদ বিভাগে জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি