তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় ৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শামসুজ্জামান জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পটকা ফোটানো খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


















































