বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে ট্রাকে প্রেট্রোল বোমা নিক্ষেপ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৫

আলমগীর হোসেন॥
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকে প্রেট্রোল   বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্্রাকের সামনের অংশ ও ৩টি চাকা পুড়ে যায়। পুলিশ জানায়, আজ বুধবার ভোর রাতে মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় ঢাকা গাজীপুর থেকে ফেনী যাওয়ার পথে একটি সিমেন্ট বোঝাই ট্রাকে পৌছলে দুর্বৃত্তরা  প্রেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। তবে ট্্রাক থেকে চালক ও হেলপার দ্রুত নেমে পড়ায় অগ্নিদগ¦ থেকে বেঁচে যায়।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আনোয়ার হোসেন জানান, মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সর্তক অবস্থায় থাকায় বড় ধরনের কোন দুঘর্টনা ঘটেনি। ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি