শাহ ইমরানঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামে নিজ বসতবাড়ি থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ লোকমান হোসেনকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারী ) রাত সাড়ে ১০ টার দিকে ডিবি পুলিশ সন্ত্রাসী লোকমানকে গ্রেফতার করে। বুধবার (২৮ জানুয়ারী) রাত ৭ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া লোকমান চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের মুকবুল হোসেনের ছেলে।
কুমিল্লা ডিবি পুলিশ সূত্র জানায়, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও চান্দিনায় থানায় মোঃ লোকমান হোসেনের বিরুদ্ধে ৬ টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে চৌদ্দগ্রাম থানায় ২০০৬ সালের ১৬ জুন দায়েরকৃত একটি মামলায় তাকে তিন বছরের সাজা দেয়া হয়।

















































