ইমতিয়াজ আহমেদ জিতু
কুমিল্লা নগরীর কাপ্তান বাজার রোড এলাকা হতে অপহরণকারী মোঃ ইকবালকে (৪২) আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এ সময় তার বাড়ি থেকে অপহৃত ফয়সাল মোল্লাকে (৩৭) উদ্ধার করা হয়। ২৮ জানুয়ারী সন্ধ্যায় নগরীর ঝাউতলা এলাকা থেকে ফয়সাল মোল্লাকে অপহরণ করা হয়। ২৯ জানুয়ারী ভোররাত আড়াইটার দিকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত ফয়সাল মোল্লা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বান্নাঘর গ্রামের মৃত শামসুদ্দিন মোল্লার ছেলে। আটক হওয়া অপহরণকারি মোঃ ইকবালকে (৪২) কুমিল্লা সদরের চাঁনপুর পশ্চিম পাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকী জানান, গত ২৮ জানুয়ারি ফয়সাল মোল্লা তার ভাইরা ভাইয়ের অসুস্থ স্ত্রী আইরিন আক্তারকে ঝাওতলাস্থ মুন হাসপাতালে দেখার জন্য আসে। সেখান হতে সন্ধ্যার দিকে অপহরণকারী চক্র ভিকটিমকে অপহরণ করে এবং তার পরিবারের লোকজনের নিকট ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিকাশ মারফত ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। এ ঘটনায় ভিকটিমের ভাইরা ভাই মোঃ আবুল বাশার বাদী হয়ে ওই দিনই কোতয়ালী মডেল থানায় একটি জিডি করেন এবং ঘটনাটি র্যাবকে অবগত করেন। পরবর্তীতে র্যাবের একটি অপারেশন দল ডিএডি মোঃ শাহ আলম এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী আসামীকে আটক করে। আসামীকে জিজ্ঞাসাবাদে এবং তার মোবাইলের যোগাযোগের বিবরণ পর্যালোচনা করে এই অপহরণের সাথে আসামীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ সংক্রাšে¹ ইতিমধ্যে ভিকটিম ও তার পরিবার আসামীর বিরুদ্ধে পূর্বের জিডির সূত্র ধরে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।


















































