শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জিসানের লাশ কবর থেকে উত্তোলন।। পরিবারের কাছে হস্তান্তর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৫

তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লা দাউদকান্দিতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত   লক্ষèীপুরের জিসানের লাশ কুমিল্লার টিক্কাচর কবরস্থান থেকে উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
আজ লক্ষèীপুর জেলার পশ্চিম লতিফপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জিসানের মরদেহ।
র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত জিসান বেওয়ারিশ নয়, জিসানের মা ফাতেমা বেগমের এমন আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল ৯ টার দিকে কুমিল্লা ম্যাজিস্ট্রেট শামীম আহম্মেদ এর উপস্থিতিতে আঞ্জুমান মফিদুল ইসলাম কুমিল্লা জেলা শাখার সার্বিক সহায়তায় নগরীর টিক্কাচর কবরস্থান থেকে জিসানের লাশ উত্তোলন করে তারঁ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে প্রশাসন।
উল্লেখ্য যে, গত ২৩ জানুয়ারি ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির পুটিয়া এলাকায় র‌্যাব- ১১’র সাথে বন্দুক যুদ্ধে লক্ষèীপুরের জিসান বাহিনীর প্রধান জিসান মারা গেছে। পুলিশ লাশের ময়নাতদন্ত ও সুরতহাল করে বেওয়ারিশ লাশ হিসেবে কুমিল্লা টিক্কাচর কবরস্থানে দাফন করে।
স্থানীয়রা জানায়, সন্ত্রাসী সোলাইমান উদ্দিন জিসান ১৯৯৫ সালের দিকে ছাত্রলীগের রাজনীতি করতেন । পরে অর্ন্তকোন্দলের কারণে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন । জিসান লক্ষèীপুর জেলা ছাত্রদলের সাবেক প্রচার ও পাঠাগার সম্পাদক ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি