ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় নিহত ৭ জন যাত্রীর স্বজনদের ১০ হাজার টাকা এবং এ ঘটনায় আহতদের পরিবারকে চিকিৎসা ব্যয় হিসেবে ৫ হাজার টাকা করে প্রদান করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল এ বিষয়টি নিশ্চিত করে জানান, আমি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল যাচ্ছি। এখন হতাহতদের পরিবারের কাছে অর্থ তুলে দেয়া হবে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতাহতদের পরিবারকে আরো আর্থিক সাহায্য প্রদান করবেন।

















































